1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দলীয় দড়াটানা প্রতিযোগিতা

  • প্রকাশিত : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৫৫ বার পঠিত
শেখ ইমরান ::
তালায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দলীয় দড়াটানা প্রতিযোগিতায় -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে তিনটায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে ও তালা উপজেলা শাখার ০৮ নং ওয়ার্ডবাসীর  উদ্যোগে মোবারকপুর, রহিমাবাদ, খাজরা যুব কমিটির সার্বিক ব্যাবস্থপনায়  চার দলীয় দড়াটানা খেলার আয়োজন করা হয়।
 প্রতিযোগিতায় অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস এর পরিচালনায় ও তালা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় যে চারটি দল অংশগ্রহণ করেন তারা হলেন , মোঃ ইউনুছ আলী (কপোতাক্ষ) মোঃ হারুন অর রশিদ (বেতনা) মোঃ নিজাম উদ্দিন (ভৈরব) উত্তম কুমার (শালতা)।
টানটান উত্তেজনায় প্রথম স্থান অধিকার করেন অপরাজিত চ্যাম্পিয়ন বেতনা। ২য় স্থান অধিকার করেন কপোতাক্ষ দল।
 উক্ত খেলায় প্রথম স্থান অধিকারী কে ৮ হাজার টাকা পুরস্কার ও ২য় স্থান অধিকারী কে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া অংশগ্রহণ কারী প্রতিটা দলকে শান্তনা পুরুষ্কার হিসেবে এক হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
দড়াটানা এই খেলা পরিচালনা করেন তালা মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলাম এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুস সালাম।উক্ত খেলায় শতশত  নারী পুরুষ শিশু বৃদ্ধ তীব্র তাপদাহে উপস্থিত হয়ে উপভোগ করেন।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর