1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালায় মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৪৮ বার পঠিত
pagli-3745

এম,এম রোকনুজ্জামান টিপু ::


সাতক্ষীরার তালায় অজ্ঞাত পাগলী(১৮)পুত্র সন্তানের মা হয়েছেন। খবর পেয়ে সবাই পাগলী মা ও তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দেখতে ভীড় করছেন। তবে ভাগ্য এমন ফুটফুটে সন্তানের জন্ম দিলেও গর্ভধারিণী মা তার সন্তানকে চিনতে পারছেন না ,আর বাবা তো অজানা।

গত রবিবার সন্ধ্যায় তালা হাসপাতালে অজ্ঞাত এক পাগলী ছেলে সন্তানের জন্ম দিয়ে মা হয়েছেন । পাগলীর মা হওয়ার ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানাযায়,একমাস পূর্বে উপজেলার খলিশখালি বাজারে অজ্ঞাত সন্তান সম্ভবনা অল্প বয়সী এক পাগলী আসেন। বাজারের আশেপাশেই ঘোরাফোরা করতেন।অল্প বয়সী পাগলীকে সবাই খেতে দিতেন।কখনো কারো কাছ থেকে তিনি চেয়ে খেতেন না।পাগলীটি সন্তান সম্ভবা হওয়ায় চলাফেরা করতে খুব কষ্ট হতো । এমত অবস্থায় স্থানীয় এক স্বাস্থ্য কর্মী গত ১৫/১৬ দিন আগে তালা উপজেলার সেচ্ছাসেবী সংগঠন সহানুভূতিকে বিষয়টি জানান। পরে সেচ্ছাসেবী সংগঠন “সহানুভূতি” তাকে তালা হাসপাতে ভর্তি করেন। দীর্ঘ ১৩দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সন্ধ্যায় ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন।

এ প্রসঙ্গে সেচ্ছাসেবী সংগঠন সহানুভূতির সভাপতি আব্দুল আলিম বলেন, খলিশখালির এলাকার এক স্বাস্থ্য কর্মী তাকে ফোন দিয়ে পাগলীর বিষয়টি জানান। সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের কাছ থেকে সব কিছু শুনে বুঝে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে পাগলীকে হাসপাতালে ভর্তি করতে বলেন। চেয়ারম্যানের সহযোগিতায় অজ্ঞাত পাগলীকে খলিশখালি বাজার থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৩ দিন হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সন্ধ্যায় ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন। অজ্ঞাত পাগলী মা ও ছেলে উভয় ভালো আছেন।তবে সমস্য হলো গর্ভধারিণী মা তার সন্তানকে চিনতে পারছেন না । অনেক চেষ্টা করেও তাকে বুঝানো গেলো না তিনি এই সন্তানের মা।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, চিকিৎসক ও নার্স সার্বক্ষণিক মা ও সন্তানের সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, পাগলী মা ও শিশুটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। চিকিৎসা চলছে মা ও বাচ্চা দুজনে ভাল আছেন । বাচ্চাটিকে যদি কেউ দত্তক নিতে চায় তাহলে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই পূর্বক সঠিক পরিবারটিকে দত্তক দেওয়া হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর