1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সিআইজি প্রজেক্টের অর্থ আত্নসাতের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৩৬ বার পঠিত

শিরিনা সুলতানা::

সাতক্ষীরার তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নীগ্ধা খা বাবলির বিরুদ্ধে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২, প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তরের সিআইজি কার্প জাতীয় মাছের মিশ্র চাষ প্রদর্শনী প্রকল্পে অর্থ আতœসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, উপজেলার ১২টি ইউনিয়নের ২৪ টি সমিতির অনুকুলে তাদের সদস্যদের মধ্যে ৩০টি পুকুরে সিআইজি কার্প মাছের চাষ হচ্ছে। প্রতিটি পুকুরে ২০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বরাদ্ধ থাকে। তবে পুকুর প্রতি মৎস্য চাষীরা পেয়েছেন, ১২ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত।

অভিযোগের প্রেক্ষিতে তথ্যানুসন্ধানে জানাযায়, তালা উপজেলা মৎস্য অফিস কর্তৃক ৩০টি সিআইজি সমিতির অনুকুলে ২০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বরাদ্দ হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ৩০ টি সমিতির সদস্যদের মাঝে গত ২২মে ১ মন কার্প জাতীয় মাছ, (৫০০ পিচ গলদার পোনা), ৬বস্তা (২৫ কেজির) ফিস ফীড এবং সাইনবোর্ড বিতরন করেন।

সরেজমিন ইসলামকাটী মৎস্য সিআইজি সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ কবিরুল ইসলামের মৎস্য খামারে গেলে দেখা যায়, তার পুকুরে কোন সাইন বোর্ড নাই। বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, সাইন বোর্ডটি তার দোকানে রয়েছে বলে স্বীকার করে তাৎক্ষণিক যথাস্থানে টানিয়ে দেন। তিনি জানান, মৎস্য অফিসের সহযোগীতার আশায়, ৮ হাজার টাকা হারি দিয়ে পুকুরে মৎস্য চাষ করছেন। তবে এখন পর্যন্ত মৎস্য অফিস থেকে তাকে ৫শ’ পিচ গলদার পোনা, ৬বস্তা (২৫ কেজির) ফিস ফীড এবং একটি সাইন বোর্ড প্রদান করা হয়েছে। যার অনুমানিক মূল্য ১৩ হাজার টাকা। অথচ মাছের পোনাসহ মোট ২০ হাজার টাকার মৎস্য পণ্য অফিস থেকে সরবরাহ করার কথা ছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রাপ্ত উপকরণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলেও জানান কবিরুল ইসলাম। এসময় তিনি আরো বলেন, মাছ দেওয়ার সময় অফিস থেকে ৩শ’ টাকার নন-জুডিশিয়াল সাদা ষ্টাম্পে স্বাক্ষর করে নেওয়া হয়েছে।

ইসলামকাটী মৎস্য সিআইজি সমবায় সমিতি লিঃ এর সদস্য অরুনা রানী দাস জানান, মৎস্য অফিস থেকে ৫শ’ পিচ গলদার পোনা, ৬বস্তা (২৫ কেজির) ফিস ফীড এবং একটি সাইন বোর্ড পেয়েছেন। যার অনুমান মূল্য ১৩ হাজার ৩শ টাকা।

অভিযোগকারীদের দেওয়া তথ্যমতে ৩০টি সিআইজি পুকুরে ২০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বরাদ্দ হয়। অথচ প্রতিটি পুকুরে যদি ১২ থেকে ১৩ হাজার টাকার মাছের পোনাসহ খাবার ও সাইন বোর্ড বাবদ সব মিলিয়ে সর্বোচ্চ ৩ লাখ ৯০ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়েছে। বরাদ্দের সমুদয় টাকার মালামাল বিতরন দেখাতে ভূয়া ভাউচারের মাধ্যমে বাকী ২ লাখ ১০ হাজার টাকা আতœসাত করা হয় বলেও অভিযোগ করা হয়।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নীগ্ধা খা বাবলির কাছে জানতে চাইলে তিনি জানান, উপজেলা ১২টি ইউনিয়নে ২৪ টি সমিতির সদস্যদের মধ্যে ৩০টি পুকুরে সিআইজি কার্প মাছের চাষ হচ্ছে। প্রতিটি পুকুরে ২০ হাজার টাকার উপকরন দেওয়ার কথা ছিলো আমি আমার হিসাব মত দিয়ে দিয়েছি। ওটা আপনি হিসাব করে নেন বলে ব্যস্ততা দেখিয়ে ফোনটি কেটে দেন তিনি।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান এ প্রসঙ্গে জানান, এবিষয়ে এখন পর্যন্ত তার কাছে কেউ কোন প্রকার অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর