1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

তিন মাস পর পর্যটকসহ বনজীবীদের জন্য উন্মুক্ত হল সুন্দরবন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক::

একটানা তিন মাস বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে বনজীবী ও পর্যটকদের জন্যে উন্মুক্ত হয়েছে সুন্দরবন। এতে স্বস্তি ফিরেছে উপকূলীয় এলাকার সুন্দরবন নির্ভর মানুষের মধ্যে। সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ঘোষণায় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলে এখন ব্যাস্ত সময় পার করছেন বনজীবী থেকে শুরু করে পর্যটন নির্ভর মানুষেরা। জীবিকার প্রস্তুতিতে চলছে শেষ মূহুর্তের নৌকা ও ট্রলারগুলোর কাজ।

কাজ না থাকায় গত প্রায় ৩ মাসে নানা অভাব-অনটনে আটকে পড়া বনজীবীরা নতুন উদ্যমে সুন্দরবনে ফিরছেন। বৈধ পাশ-পারমিটে মাছ-কাঁকড়া ধরতে বনে যাওয়ার জন্য অধিকাংশরাই মুখিয়ে রয়েছেন। পর্যটকদের জন্যে সুন্দরবনের ভিতরে কলাগাছিয়া সাজানো হয়েছে নবরুপে। আজ থেকেই বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ।

বন বিভাগ সূত্র জানায়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কাঁকড়া আহরণের জন্য বোর্ড লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) রয়েছে ২ হাজার ৯০০টি। এরমধ্যে নবায়ন হয়েছে ২৭৯৬টি। বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১০৪টি। মধু মোম সংগ্রহের বিএলসি ৩০০, গোলপাতা ২৮ ও লবণপানির রয়েছে ১০টি বিএলসি। মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশের অনুমতি বন্ধ রেখেছিল বন মন্ত্রণালয়।

মৎস্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শ্যামনগর উপজেলায় নিবন্ধিত ২৩ হাজার জেলে-বাওয়ালী রয়েছেন। এদের মধ্যে সমুদ্রে মৎস্য আহরণকারী জেলে রয়েছে ৭৯৫জন।

উপকূলীয় এলাকার কাঁকড়া আহরণকারীরা জানান, সারাজীবন তারা সুন্দরবনে মাছ, কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন। তিন মাস পাস সুন্দরবনে প্রবেশ বন্ধ থাকায় অধিকাংশ পরিবারে আর্থিক নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। তাদের ধারণা ছিল, সরকারি সহায়তায় কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। তবে শেষ পর্যন্ত সরকারি কোন সহায়তা না পাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাদের।

নীলডুমুর ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জেলে-বাওয়ালী, পর্যটক কেউই সুন্দরবনে প্রবেশ করতে পারেনি। তাই জেলে বাওয়ালীদের সাথে ট্রলার মালিক ও শ্রমিকদেরও দুর্দিনে কেটেছে।

তিনি আরো বলেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের জন্য অন্তত ১০০টি পর্যটক ট্রলার রয়েছ। এর মধ্যে মুন্সীগঞ্জে ৫০টি ট্রলার মালিকরা ৫০ থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে সেগুলো মেরামত করছে। এখন সবার প্রত্যাশা-ঘুড়ে দাঁড়ানোর।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা নুর আলম বলেন, বর্ষা মৌসুমে সুন্দরবনের অধিকাংশ প্রাণীর প্রজনন হয়। এই সময়ে যাতে বন্যপ্রাণীদের কোনো ধরণের সমস্যা না হয়, সে জন্য সবাইকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে।

তিনি আরও বলেন, পর্যটকদের জন্য আজ থেকে সুন্দরবন উন্মুক্ত করা হয়েছে। একই সাথে বনজীবীরাও বৈধ পাস নিয়ে সুন্দরবনে যেতে পারেবন। পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বন বিভাগের পক্ষ থেকে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে প্রবেশে পর্যটকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর