1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

দলত্যাগের কারণ জানালেন সাত্তার ভূঁইয়া

  • প্রকাশিত : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৬২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

দলত্যাগ, বহিষ্কার এবং উপনির্বাচনে অংশ নেওয়া নিয়ে এতদিন বেশ খানিকটা নিশ্চুপই ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়া। এতদিন এসব বিষয় নিয়ে যা বলার তার ছেলেই বলছিলেন। তবে এবার ‘খোলস ছেড়ে’ বেরিয়ে এলেন প্রবীণ এই রাজনীতিবিদ। দল ছাড়া নিয়ে কথাও বললেন। এমনকি তাকে নিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন।

শুক্রবার মোবাইল ফোনে সাত্তার ভূঁইয়া বলেন, ‘আমার হাত ধরেই সরাইল-আশুগঞ্জে বিএনপির জন্ম। এখন যদি মানসম্মান না থাকে দল করব কীভাবে। মানুষ মান-সম্মানের জন্যই দল করে। দল থেকে কয়েক বছর ধরে সম্মান পাইনি। দলের কেউ কোনো কিছুর বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। দল ও দলের নেতা-কর্মীদের কাছ থেকে যথাযথ মূল্যায়ন পাইনি। তাই দল থেকে পদত্যাগ করেছি।

ব্যারিস্টার রুমিন ফারহানার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তার বাবাকে আমরা চিনতাম। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে রুমিন ফারহানার নাম প্রস্তাব করেছিলাম। আমার প্রস্তাবে রুমিন ফারহানা এমপি হয়েছেন। এখন আমার বিরুদ্ধে কথা বলেন।’

দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন আব্দুস সাত্তার ভূঁইয়া। পরে দলে ‘গুরুত্ব না পাওয়ায়’ অভিমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ ছাড়েন। দলত্যাগের পর তাকে বহিষ্কার করে বিএনপি। তার ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। নির্বাচনী এলাকায় তার শক্তিশালী প্রভাব রয়েছে। তিনিই ভোটে জিতবেন বলে মনে করছেন স্থানীয়রা।

এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। তবে আওয়ামী লীগের তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। পরে তারাও তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সাত্তার ভূঁইয়ার পথ আরও সহজ হয়েছে।

বর্তমানে তার সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী এবং জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল।

আগামী ১ ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচন হবে। (সূত্র: পূর্বপশ্চিম বিডি)

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর