1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়

  • প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার পঠিত

দীপ্ত নিউজ,দিনাজপুর প্রতিনিধি:

প্রায় ৬ লাখ মুসল্লি দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে  একসঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। অনেকেই বলছেন, দেশের সবচেয়ে বড় ঈদের জামাত হলো এটি। শনিবার (২২ এপ্রিল) ৯টায় উক্ত ঈদের জামাত মুসল্লিদের মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে গোর-এ শহীদ বড় ময়দান প্রাঙ্গন।

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বৃহৎ এই জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ।

এদিকে সকাল ৯টায় ঈদের নামাজ শুরু হওয়ার নির্ধারিত সময় থাকলেও সকাল সাড়ে ৬টা থেকে মুসুল্লিরা মাঠে আসতে শুরু করেন। ৯টা বাজার আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বিচারপতি এনায়েতুর রহিম, তার ভাই সংসদ সদস্য ও জাতীয় সংদের হুইপ এম ইকবালুর রহিম, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ উক্ত ঈদের জামাতে অংশ নেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর