1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ

প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:


বাংলাদেশ দণ্ডবিধির ৪১৯ ধারায় দায়ের করা একটি প্রতারণার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন। জামিন পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বহিষ্কারের দাবিকে ‘সম্পূর্ণ ভুয়া ও ফেক’ বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান এই বিএনপি নেতা।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের কাছে দলীয় কর্মসূচির বিষয়ে অবহিত করে একটি চিঠি দেওয়া হয়। এতে পৌর বিএনপির সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট মাহবুব আলম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা স্বাক্ষর করেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া আইডি ও নথির মাধ্যমে প্রচার করা হয়, স্বপনসহ মোট ১৩ জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের কোনো দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। ওই কথিত নথির ভিত্তিতে গতকাল মখলেসুর রহমান বকুল বাদী হয়ে দণ্ডবিধির ৪১৯ ধারায় মামলা করেন।

জামিনের পর সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন বলেন, “বিজ্ঞ আদালত সত্যতা যাচাই করে আজ আমাকে জামিন দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, সামাজিক মাধ্যমে প্রচারিত বহিষ্কারের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ছিল। আমি পূর্বেও পৌর বিএনপির সদস্য সচিব ছিলাম এবং আজও সেই পদে বহাল আছি।”

দলের অভ্যন্তরীণ বিভাজন প্রসঙ্গে তিনি বলেন, “যারা এই ধরনের ষড়যন্ত্রমূলক মামলা করেছেন, আমি তাদের প্রতি আহ্বান জানাই রাজনীতি করতে হলে মাঠে এসে রাজনীতির মাধ্যমে মোকাবিলা করুন। আমরা সবাই একই দলের সদস্য, একই মায়ের দুই ভাইয়ের মতো। দলের ভেতর বিভাজন সৃষ্টি করে বিএনপিকে দুর্বল করবেন না।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং তার রাজনৈতিক দর্শন সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। আমরা সবাই জিয়াউর রহমানের সৈনিক। ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে আমরা সব দলীয় কর্মসূচি সফলভাবে পালন করব।”

সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত নেতাকর্মীরা করতালি ও স্লোগানের মাধ্যমে অ্যাডভোকেট মাহবুব আলম স্বপনের প্রতি সমর্থন জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর