রাবিদ মাহমুদ চঞ্চল::
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) পালিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিশ্ব নবী (সঃ) এর জীবনাদর্শের ওপর আলোচনা, র্যালি, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেছে।
কেসিসি : দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে নগর ভবনে পবিত্র কোরআন তেলওয়াত, বিশ্ব নবী (স.) এর জীবনাদর্শের ওপর আলোচনা, দোয়া মাহফিল, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরে বলেন, সমাজের সেই অন্ধকার দূর করার জন্যই মহান রাব্বুল আল-আমিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) কে পৃথিবীতে প্রেরণ করেন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহর নির্দেশিত পথে জীবন অতিবাহিত করেন। একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুই তিনি পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সিটি মেয়র মুসলিম জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
কেসিসি’র স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মুন্সী আব্দুল ওয়াদুদ, ফকির মো: সাইফুল ইসলাম, কাজী আবুল কালাম আজাদ বিকু, মো: হাফিজুর রহমান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, মাজেদা বেগম ও রেকসনা কালাম লিলি।
স্বাগত বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। মহানবী (সঃ) এর জীবনাদের্শর ওপর আলোচনা করেন খুলনা মহানগর ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলনা গোলাম কিবরিয়া, খুলনা আলিয়া মাদরাসার মোফাচ্ছের মাওলানা মুশফিকুর রহমান ও কেসিসি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আহসান হাবীব। কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মফিদুল ইসলাম টুটুলসহ কেসিসি পরিচালিত মক্তবসমূহের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র লাইসেন্স অফিসার মো: আব্দুর রহিম।
আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমতিরি সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী। অনুষ্ঠানের শেষ পর্বে সিটি মেয়র ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খুলনা প্রেসক্লাব : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের ইমাম মোঃ ইফসুফ হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম, সদস্য রফিউল ইসলাম টুটুল, আলমগীর হান্নান, হারুন-অর-রশীদ, গাজী মনিরুজ্জামান, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, জয়নাল ফরাজী, শেখ লিয়াকত হোসেন ও মোঃ নাজমুল হাসান, অস্থায়ী সদস্য মো. জাকারিয়া হোসেন তুষার, প্রবীর কুমার বিশ্বাস, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, রাজু সাহা বিপ্লব, শেখ ফেরদৌস রহমান, মোঃ সোহেল রানা, মোঃ কলিন হোসেন আরজু, তুফান গাইন, গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়াও খুলনা জেলা ও মহানগর বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) পালন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।