1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বুধবার

  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পঠিত
5069

দীপ্ত নিউজ ডেস্ক::


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। এমপিদের শপথের জন্য শপথ কক্ষ আগামীকালের মধ্যেই প্রস্তুত করা হবে। রবিবার নির্বাচন সম্পন্ন হওয়ার পর পরই সোমবার (০৮ জানুয়ারি) সংসদ সচিবালয় থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার (০৯ জানুয়ারি) নতুন এমপিদের গেজেট হবে এবং এরপরই বুধবার তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আগামী সপ্তাহের শুরুতেই হবে মন্ত্রীপরিষদের শপথ।

জানা গেছে, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকশ করবে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। বলা আছে, ‘শপথ গ্রহণের অব্যবহিত পরই তিনি (নির্বাচত সংসদ সদস্য) কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হবেন। শপথ গ্রহণের অব্যবহিত পরই তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হবেন।’

শপথ পড়ানোর বিষয় সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’ এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকেতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

সংসদ সচিবালয় ও আওয়ামী লীগ দলীয় সূত্র জানিয়েছে, দ্বাদশ সংসদের নতুন এমপিদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, শপথ উপলক্ষে সংসদ ভবনের অভ্যন্তরসহ আশপাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সংসদ ভবনের ভেতের ফুলের টবগুলো সারি সারি বসিয়ে সাজানো হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রথমে আওয়ামী লীগ দলীয় এমপিরা শপথ নেবেন। পরে জাতীয় পার্টিসহ অন্যরা শপথ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর