1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

নলছিটিতে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃ‌তিক কে‌ন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১১৭ বার পঠিত

অরবিন্দ পোদ্দার, নলছিটি প্রতিনিধি::

ঝালকাঠির নলছিটিতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩০ জুলাই র‌বিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মানাধীন ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পঞ্চম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন ঘোষনা করা হয়।

এ উপলক্ষে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, উপজেলা নির্বার্হী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ প্রমুখ।

আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মডেল মসজিদ নির্মানে প্রায় ১৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শণ করা হয়।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার লোক উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর