1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

নলছিটিতে মসজিদে মসজিদে বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৭ বার পঠিত

অরবিন্দ পোদ্দার, নলছিটি প্রতিনিধি::

ঝালকাঠি-২ আসনের মাননীয় সাংসদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আলহাজ্ব অমির হোসেন আমু এমপি’র মহোদয়ের সৌজন্যে ঝালকাঠির নলছিটি উপজেলার অর্ধ শতাধিক মসজিদে মুসল্লিদের সুবিধার্থে বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দেয়া হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করে প্রশংসা কুড়িয়েছে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা।

ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক’র তত্ত্বাবধায়নে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমন ও যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান খান এর ব্যবস্থাপনায় এ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশ নেয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন খান নয়ন, দুলাল হোসেন তালুকদার, রাকিব আকন, সোহাগ হাওলাদার, রুবেল শিকদার প্রমূখ।

রোববার (২৮ মে) নলছিটি স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক হাসান আলম সুমন বলেন, আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের নির্দেশে উপজেলার বিভিন্ন মসজিদে এমপি মহোদয়ের সৌজন্যকৃত বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উপজেলার অর্ধ শতাধিক মসজিদে এক বা একাধিক বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দেয়া হয়েছে। এ কার্যক্রম এখনও অব্যহত রয়েছে।

তিনি আরও জানায়, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শফিক ভাইয়ের পরামর্শে এ কার্যক্রম সুন্দর হয়েছে। ব্যবস্থাপনার শতভাগ কৃতিত্ব তার।

নলছিটি শিকদারপাড়া কাজী বাড়ি জামে মসজিদ, খাজুরিয়া জামে মসজিদ, গৌরীপাশা মল্লিকবাড়ি জামে মসজিদ, দক্ষিণ পূর্ব সূর্যপাশা তালুকদার বাড়ি জামে মসজিদ, মেরহার শামসীয়া দরবার শরীফ, সারদল হাওলাদার বাড়ি জামে মসজিদ, দক্ষিণ পাওতা চেয়ারম্যান বাড়ি মসজিদ, নান্দিকাঠি সিড গোডাউন জামে মসজিদ সহ অন্যান্য সকল মসজিদের মুসল্লিরা এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে আমু এমপি মহোদয়ের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন।

দীপ্তনিউজ/অরবি/নলছি/

 

 

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর