1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

নাটোর বিএনপির আহ্বায়ক ও জিএস গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১০৭ বার পঠিত

নাটোরে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষের সময় গুলি বর্ষণ

 

শামীম পারভেজ, নাটোর ::

নাটোরে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষের সময় গুলি বর্ষণের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া একই মামলায় নাটোর থেকে জিএস জহিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গত ১ এপ্রিল নাটোর শহরের আলাইপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও পাশেই উপশহর মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ বেধে যায়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে কয়েকজন আহত হয়। এ সময় বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ২ রাউন্ড গুলি ছোড়ে।

এ ঘটনায় ২ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগ নেতা এডভোকেট নিওন হোসেন বাদি হয়ে শহিদুল ইসলাম বাচ্চুসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় থেকে ২০০ জনকে আসামি করে মামলা করে।

বাচ্চুর গুলি ছোড়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। পরে পুলিশ বাচ্চুর বাসা থেকে তার রিভলবার জব্দ করে। ওই মামলায় গতরাতে শহিদুল ইসলাম বাচ্চুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব। একই রাতে নাটোর শহরের হাফ রাস্তা এলাকা থেকে এনএস কলেজের সাবেক জিএস জহিরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পরে সকালে তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করে র্যাব। বেলা সাড়ে ১১ টার দিকে তাদেরকে সদর থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে কোট হাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর