1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

নানান কর্মসূচিতে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২৩ বার পঠিত

শামীম পারভেজ, নাটোর::

আজ ৫ মে উত্তরবঙ্গের ভারি শিল্প নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস। মিল কর্তৃপক্ষের আয়োজনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে আসছে। জানা যায়,১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী সুগার মিল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসক লে. আনোয়ারুল আজিম সহ ৪২ জন কর্মকর্তা ও কর্মচারী সহ শতাধিক বাঙালিকে ব্রাশফায়ার করে নির্মম ভাবে হত্যা করে।

স্বাধীনতার পর শহীদদের সলিল সমাধির নীরব সাক্ষী গণহত্যা স্থলের পুকুরটির নামকরণ করা হয়েছে ‘ শহীদ সাগর ‘ । এছাড়া শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। সেখানে তৎকালীন প্রশাসক লে. আনোয়ারুল আজিম সহ ৪২ জন কর্মকর্তা ও কর্মচারীর নামের তালিকা আছে। স্মৃতিস্তম্ভের সামনে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। আর মিলের তৎকালীন প্রশাসক লে. আনোয়ারুল আজিম এর নামে আজিমনগর রেলওয়ে স্টেশন নামকরণ করা হয়।লালপুর বাসীর জন্য এটি একটি শোকাবহ দিন।

মুক্তিযোদ্ধ চলাকালীন সারাদেশে মিলের কল কারখানা বন্ধ থাকলেও হানাদার বাহিনীর নাটোর ক্যাম্পের মেজর শেরওয়ানি খানের আশ্বাসে এবং এলাকার আখচাষীদের স্বার্থ বিবেচনা করে মিলের তৎকালীন প্রশাসক লে. আনোয়ারুল আজিম মিলের উৎপাদন অব্যাহত রাখেন। কিন্তু হানাদার বাহিনীর মেজর তার ওয়াদার বরখেলাপ করে। পরে বর্বর পাকবাহিনী মিলের সবগুলো প্রবেশ পথের দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়ে অবরুদ্ধ করে এবং অবাঙালিদের যোগসাজশে শতাধিক বাঙালিদের শনাক্ত করে মিলের গোপাল পুকুর ( বর্তমান শহীদ সাগর) পাড়ে নিয়ে যায়। তাদের চোখ বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে নির্মম ভাবে হত্যা করে লাশ গুলো ওই পুকুরের ফেলে দেয়।

ওই দিনই হানাদার বাহিনী গোপালপুর বাজার এলাকায় আরো সাত জন বাঙালিকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর