1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি-সন্ত্রাস দমনে কঠোর হওয়ার আহ্বান এমপি হেলালের মোটরসাইকেল বসে ভিডিও করতে ‎গিয়ে প্রাণ গেল যুবকের লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠিত নানা আয়োজনে সৈয়দপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে আমাল ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি ডুমুরিয়ায় ৯০০ বর্গফুটের ক্যানভাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিকৃতি এঁকে আলোচনায় তরুণ চিত্রশিল্পী অমিত রাহা কপিলমুনিতে পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস ২৬ নারী ক্রিকেট, চ্যাম্পিয়ন শার্শা কপিলমুনিতে কোনা পোড়া নোটের সয়লব, উৎস্য ইয়াবার ডেরা! সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ’র হাফিজ সাইদুর রহমানের কবর জিয়ারত

নানা আয়োজনে সৈয়দপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত
saedpur-17947
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারী সৈয়দপুরে গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপযাপন উপলক্ষে সৈয়দপুর ডায়াবেটিক সমিতি গৃহিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ও ডেন্টাল ক্যাম্প, আলোচন সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

শহরের সুলতাননগরে সৈয়দপুর ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল চত্বরে “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর ডায়াবেটিস সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহ মো. মতিয়ার রহমান, সৈয়দপুর ডায়াবেটিস হাসপাতালের চীফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. মাহারুখ সাদী (হেনা) ও মেডিক্যাল অফিসার ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. আবু সাঈদ মো. ফিরোজ (রকি) প্রমুখ।

সৈয়দপুর ডায়াবেটিস্ হাসপাতালের সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজীর সঞ্চালনায় আলোচনা সভায় সৈয়দপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. আনোয়ার হোসেন, সদস্য ইকবাল হোসেন ভোলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেষে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহ মো. মতিয়ার রহমান শিক্ষার্থীদের হাতে ওই পুরস্কার তুলে দেন।

এর আগে বেলুন উড়িয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে একটি কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি সৈয়দপুর ডায়াবেটিস্ হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সদস্য, ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও ডায়াবেটিস্ রোগীরা অংশ নেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর