1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচিত হলে কানাইঘাট-জকিগঞ্জ হবে উন্নয়ন ইতিহাসের জীবন্ত সাক্ষী : মাওলানা উবায়দুল্লাহ ফারুক

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত
sylet-১৫৬২০
  • বিজ্ঞপ্তি ::

সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে জমিয়ত-বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, তিনি নির্বাচিত হলে জকিগঞ্জ–কানাইঘাটের জনপদ উন্নয়ন ইতিহাসের জীবন্ত সাক্ষীতে পরিণত হবে।

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খেজুরগাছ মার্কা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জকিগঞ্জ–কানাইঘাটের দীর্ঘদিনের অবহেলিত বাস্তবতার কথা তুলে ধরে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, উন্নয়নের দিক থেকে এই জনপদ যে পরিমাণ বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে, তা আর মেনে নেওয়া যায় না। পরিকল্পিত উদ্যোগ, সৎ নেতৃত্ব এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে এই পিছিয়ে পড়া এলাকাকেও দেশের উন্নয়নের মূলধারায় নিয়ে আসা সম্ভব।

তিনি বলেন, “জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আগামী পাঁচ বছরে জকিগঞ্জ–কানাইঘাটের উন্নয়ন ঘাটতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করব—ইনশাআল্লাহ। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ জনপদ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

জনসভায় উপস্থিত সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, এই এলাকার পরিবর্তন একক কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণের ঐক্য, সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণই পারে জকিগঞ্জ–কানাইঘাটকে নতুন পথে এগিয়ে নিতে।

sylet-১৫৬২১

জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর