1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে!

নির্ভীক সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলা পুন:তদন্তের দাবি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১০৪ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু’র ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় বক্তারা সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলা পুন:তদন্ত দাবি করে হত্যাকান্ডের মোটিভ, পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারের পরিচয় উন্মোচন করতে সরকারের কাছে আহবান জানান। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকলের উচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, মরহুম সাংবাদিক হুমায়ুন কবীর বালু’র বড় ছেলে ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক আসিফ কবীর ও ছোট ছেলে আশিক কবীর, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাবের সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ আব্দুল হামিদ প্রমুখ।

স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলনে, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, কার্যনির্বাহী সদস্য মো: তরিকুল ইসলাম, ক্লাব সদস্য আলমগীর হান্নান, শেখ কামরুল আহসান, হারুন-অর-রশীদ, ওয়াহেদ-উজ-জামান বুলু, আব্দুল মালেক, আব্দুস সাত্তার, এজাজ আলী, এস এম নূর হাসান জনি, দীলিপ কুমার বর্মন, রিংটন মন্ডল, শেখ জাহিদুল ইসলাম, শশাংক স্বর্ণকার, প্রবীর কুমার বিশ্বাস, অস্থায়ী সদস্য কাজী ফজলে রাব্বী শান্ত, নাজমুল হক পাপ্পু, মোঃ হেলাল মোল্লা, মো: রায়হান মোল্লা, খান মোহাম্মদ আজরফ হোসেন (মামুন খান), তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে, ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের সদস্যবৃন্দ। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর