সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত :
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
২২
বার পঠিত
কয়রা প্রতিনিধি:
সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে ও আইইউসিএন সংস্থার সহযোগিতায় বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র্যালি চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০ টায় এ উপলক্ষে রালী শেষে রেঞ্জ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ আল আমিন, বানিয়াখালি স্টেশন কর্মকর্তা কেএম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ ছালাম, নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামি, আইইউসিএনের প্রতিনিধি নূর ই ওয়াজেদ লামিন, বন প্রহরী মোঃ জামাল হোসেন, সিপিজি সদস্য রুদ্রা বিশ্বাস, শিক্ষার্থী রায়হান হোসেন, মনিরা সুলতানা।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।