- নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা ::
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য- ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পাইকগাছায় বিএনপি’র প্রতিবাদ মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার সোলাদানা বিএনপির উদ্যোগে বেতবুনিয়া খেয়াঘাট মোড়ে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের সভাপতি যোগেশ্বর কার্তিক সানার পরিচালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামূল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মন্ডল, ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আঃ মজিদ গোলদার ও এ্যাডভোকেট একরামুল হক।
কর্মসুচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন আঃ হাকিম, মাষ্টার মুজিবুর রহমান, মোল্লা ইউনুস, ফয়সাল রাশেদ সনি, ইস্রাফিল মোড়ল, সাবেক মেম্বার ঠাকুর দাশ সরদার, শামিম জোয়াদ্দার, কিশোর কুমার, আলমগীর হোসেন, আইয়ুব জোয়াদ্দারসহ অন্যান্যরা।