1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা

নীলফামারী-৪ আসনে ৭ প্রার্থীর ৪ জনই জামানত হারালেন

  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
5069

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদীয় আসনে ৭ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৪ জনই জামানত হারিয়েছেন।

রবিবার(৭ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র উঠে এসেছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, নির্বাচনী আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায়, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নীলফামারী-৪ আসনে প্রার্থী ছিলেন ৭ জন। তাদের মধ্যে ৪ জনই জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপি’র ড. আব্দুল্লাহ আন নাসের। তিনি সোনালী আঁশ প্রতীকে তিনি পেয়েছেন ৬৭০ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলনের (বিএনএম) এম সাজেদুল করিম। নোঙ্গর প্রতীকে তিনি পেয়েছেন ২৮৪ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. আজিজুল হক। মশাল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৮৮ ভোট। আর ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মো. আব্দুল হাই সরকার। তিনি আম প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৭৮। ১৬৯ কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ৪৭০ টি। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৬২২ ভোট। গৃহীত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৪৮ টি। এর ৮ ভাগের ১ ভাগ হচ্ছে ১২ হাজার ৬২৭, যা পাননি ৪ প্রার্থী।

এখানে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক কাঁচি প্রতিকে ৬৯ হাজার ৯১৪টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ট্রাক প্রতীকে ৪৫ হাজার ৩০১ ভোট পান। আর জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান লাঙল প্রতীকে ৪১ হাজার ৩১৩ ভোট পান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর