1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নোঙর

  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

গাজী মোমিন উদ্দীন


আমার সমুদ্র এখন শান্ত
দক্ষ মাঝি হওয়ার সব পথ রুদ্ধ
শুধু বেয়ে চলেছি গন্তব্যহীন,
সময়ক্ষেপণ মাত্র,
অন্তহীন এক নিরুদ্দেশ যাত্রায়।

যে যাত্রায় কেউ পাশে নেই
ঝড় ঝঞ্জা যাই আসুক,
উত্তাল হওয়ার সব সম্ভাবনা উধাও,
বুক চিরে বেরিয়ে আসা এক সমুদ্র বারি
আজ আমার অশ্রুজল।

সামুদ্রিক মাছেরা উঁকিঝুঁকি দিচ্ছে
নাবিকের শান্তস্নিগ্ধতায় বিস্মিত তারা,
দুই দিন আগেও ছিল অস্থির,
ঝড়ের সাথে যার ছিল গভীর সখ্যতা
সেই অগ্নিস্ফুলিঙ্গ শান্ত স্নিগ্ধ প্রকৃতি।

সময়ের পরিক্রমায় জীবনের হিসেব
যখন চুকে যায় একদম,
তখন কে দেখে অস্থিরতা, চঞ্চলতা
কে শোনে কার চিৎকার,
ব্যস্ত হয়ে পড়ে অনন্তলোক মহাযাত্রায়।

বিদায়ী দিবাকরেরও আশা থাকে
রজনী পেরিয়ে ঊষালগ্নের অপেক্ষায়
অথচ নৈরাশ্যের গহীন বালুচরে
প্রাপ্তি অপ্রাপ্তির কঠিন হিসেব শেষে
নোঙর করতেই হয় জীবন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর