1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৯৫ বার পঠিত
border-india-bangladesh-9229

দীপ্ত নিউজ ডেস্ক::


পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) দিবাগত গভীর রাতে তাদের গুলি করে হত্যা করা হয়।

নিহতরা হলেন, ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (৪০)। তাদের একজনের বাড়ি সীমান্ত সংলগ্ন ভরমাতুলপাড়া এবং আরেকজনের বাড়ি মাগুরা এলাকায়।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ওই দুই যুবক সীমান্তের তারকাটা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তারা সীমান্তের ৪৪৭/৫ আর পিলারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। গুলি লাগার সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়। হত্যার পর তাদের ভারতে নিয়ে যাওয়া হয়।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. যুবায়ের হাসান পিএসসি জানায়, ঘটনার পরেই আমরা খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের লাশ ফেরতের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর