1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

পর্দায় বাবা-মেয়ের চরিত্র থেকে অসম প্রেমিক-প্রেমিকা!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বার পঠিত
amborish-ayesa-9612

দীপ্ত নিউজ, বিনোদন ডেস্ক::


ওপার বাংলার ধারাবাহিক ‘পুণ্যিপুকুরে’ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ও আয়েশা ভট্টাচার্য। তবে সম্প্রতি সময়ে অসম এই জুটিরই প্রেমের খবর ছড়িয়েছে টলিউড পাড়ায়।

কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টোরাজ, দোলন রায়-দীপঙ্কর দাসের পর কি তাহলে আরও এক ‘বিতর্কিত বিয়ে’ আসতে চলেছে সামনে? ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্ন শুনেই হেসে ফেললেন আয়েশা।

বললেন, ‘প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।’ অভিনেত্রী পরিষ্কার করলেন, ‘আমরা প্রেম করছি না। তবে একসঙ্গে একটি সিনেমা করছি। যেখানে অম্বরীশকে আমার প্রেমিকের চরিত্রে দেখা যাবে। পর্দায় অসমবয়সী প্রেম দেখতে পাবেন দর্শকরা, বাস্তবে নয় (হাসি)।

পর্দায় নিজেদের জুটি প্রসঙ্গে আয়েশা বলেন, ‘আমার আর অম্বরীশদার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। দুজনের চরিত্রই ভীষণ মজার। বেশ কয়েকমাস আগেই শ্যুট শেষ হয়েছে আমাদের। আমাদের দুজনের অসমবয়সের যে সম্পর্ক, তা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে গোটা সিনেমায়। দর্শকদের ভালো লাগবে। দেখতে খুব সুন্দর লাগবে। অম্বরীশদা এর আগেও মজার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এবারের চরিত্রটি একেবারে নতুন ধরনের।’

ছবির নাম ব্যুমেরাং। যেখানে ভূমিকায় থাকবেন অভিনেতা জিৎ ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আরও অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সৌরভ দাস। আগামী ১০ মে মুক্তি পেতে পারে এই সিনেমা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর