1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপের পারফরম্যান্সই গড়ে দেবে ১৪ ফুটবলারের ভবিষ্যৎ সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত হার-জিত যাই হোক, আজ কাঁদবে ফুটবলবিশ্ব! ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা কয়রায় ১২০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ নৌকা জব্দ দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে জোর দিয়েছেন সরকার- জেলা প্রশাসন বাপ্পি আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী সংবাদ প্রকাশ, মনিরামপুরের অবৈধ নিউ ব্রিকস ইটভাটা বন্ধের নির্দেশ পাইকগাছায় উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম, রাস্তার ঢালাই ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ চার বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুর্ভোগ আর ক্ষোভে ফুঁসছে কয়রাবাসী

পাইকগাছায় উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম, রাস্তার ঢালাই ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত
paikgacha-16908
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা পৌরসভায় সরকারের উন্নয়ন বরাদ্দের আওতায় গুরুত্বপূর্ণ আরসিসি ঢালাই রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্পে চরম অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় তা ভেঙ্গে ফের ঢালাই নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

পৌরসভার ৯ নং ওয়ার্ডের টোল আনারের বাড়ি হতে কার্যসহকারী বিদ্যুৎ কুমার রায়ের বাড়ি পর্যন্ত ১০৮ মিটার সিসি সড়ক ও ড্রেণ নির্মাণে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটে। যেখানে প্রক্কলন অনুযায়ী রাস্তার ঢালাই ৪ ইঞ্চির পুরুত্ব (থিকনেস) এর স্থলে ৩ ইঞ্চি দেওয়া হয়েছে। কোন কোন স্থানে ঢালাই হয়েছে ২ ইঞ্চি। এছাড়া ড্রেণ নিমার্ণ ও এর ঢাকনা বা স্লাব নির্মাণে বাধ্যতামূলক রডের খাঁচা দেওয়ার কথা থাকলেও রডবিহিন স্লাব নির্মাণে শুধুমাত্র নিম্নমানের খোঁয়া বালু ও সিমেন্টের সংমিশ্রণের অভিযোগ রয়েছে।
চুরি ঢাকতে পাশেই লুকিয়ে রাখা ১০টি অব্যবহৃত রডের খাঁচা উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আখি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান মূলত কার্যাদেশ পেলেও সাব-ঠিকাদার হিসেবে কাজটি বাস্তবায়ন করছে ইউসুফ আলী সরদার নাকে এক ঠিকাদার। সে হিসেবে গত ২৮ জুন রাস্তাটির ঢালাই সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

অভিযোগ উঠেছে, সিডিউল অনুযায়ী আরসিসি রাস্তায় ৪ ইঞ্চি পুরুত্ব (থিকনেস) ঢালাই দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে দেওয়া হয়েছে মাত্র আড়াই থেকে সর্বোচ্চ ৩ ইঞ্চি। এমনকি কোনো কোনো অংশে মাত্র ২ ইঞ্চি ঢালাই দিয়েই কাজ শেষ করা হয়েছে।

এছাড়া ড্রেনের স্লাবের (ঢাকনা) ভেতরে বাধ্যতামূলকভাবে রডের খাঁচা দেওয়ার নিয়ম থাকলেও, তা পুরোপুরি লঙ্ঘন করে ‘রড ছাড়াই’ নিম্নমানের খোঁয়া, লবণ বালু ও সিমেন্টের প্রলেপে এক প্রকার অবাধে স্লাব ঢালাই করা হয়। জালিয়াতি ঢাকতে লুকিয়ে রাখা ১০টি অব্যবহৃত রডের খাঁচাও স্থানীয় জনতা হাতেনাতে উদ্ধার করে। এছাড়া নির্মাণকাজে সিমেন্টের পরিমাণ এতটাই কম ছিল যে, ঢালাইয়ের মাত্র দুই দিন পরেই হাত দিয়ে তা ভেঙে ফেলা যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা একে অপরের ওপর দায় চাপানোর অপচেষ্টা করেন।

অতিরিক্ত দায়িত্বে থাকা পৌর নির্বাহী প্রকৌশলী নুর আহাম্মদ বলেন, তিনি সাতক্ষীরা পৌরসভায় কর্মরত রয়েছেন। পাইকগাছা পৌরসভায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলেও দাবি তার। এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বিস্তারিত বলতে পারবেন।

উপসহকারী প্রকৌশলী লিংকন বলেন, যদি সিডিউল অনুযায়ী কাজ না হয়ে থাকে, তাহলে প্রয়োজন হলে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে পুনরায় সিডিউল অনুযায়ী নির্মাণ করা হবে।”

অন্যদিকে, কার্যসহকারী বিদ্যুৎ কুমার রায় নিজের দায় এড়াতে বলেন, “ঠিকাদার আমার নির্দেশনা না মেনে জোর করে কাজ করেছেন।”

সরকারি অর্থের এই প্রকাশ্য জালিয়াতি দেখে এলাকার লোকজন ক্ষোভে ফুঁসে ওঠেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবার দৃষ্টিগোচর হয়।

বিষয়টি নিয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর নজরে আসলে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন। গত ১ জুলাই (২৬) বিকাল ৪টায় অতিরিক্ত দায়িত্বে থাকা পৌর নির্বাহী প্রকৌশলী নুর আহাম্মদকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শনকালে সংবাদে উল্লেখিত সব অভিযোগের সত্যতা হাতেনাতে পান ইউএনও।

ঘটনাস্থলেই ক্ষুব্ধ ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং নির্বাহী প্রকৌশলীকে অনতিবিলম্বে পুরো ত্রুটিপূর্ণ ঢালাই ও ড্রেন ভেঙে সিডিউল মোতাবেক সম্পূর্ণ নতুন করে কাজ সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর