1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত
dog-vacchin-16611
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছা পৌরবাসীর সুরক্ষা নিশ্চিতকরণ ও প্রাণীদের জলাতঙ্কমুক্ত রাখতে বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে।

পৌরসভার তত্ত্বাবধায়নে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় শুক্রবার (২২ মে) ভোর থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, পৌরসভার বিভিন্ন স্থানে অবাধে বিচরণকারী বেওয়ারিশ কুকুরকে টিকার আওতায় নিয়ে জলাতঙ্ক প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি কুকুরের কামড়ে গবাদি পশু সহ বিভিন্ন প্রাণী আক্রান্ত হওয়ার খবরে জনমনে আতংকের পাশাপাশি উদ্বেগ ছড়িয়ে পড়লে দ্রুত কার্যকর পদক্ষেপ হিসেবে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সামগ্রিক কার্যক্রমের তদারকি করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ প্রসঙ্গে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, প্রাণঘাতি জলাতঙ্ক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কার্যক্রম ইতিবাচক ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর