1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

পাইকগাছায় মডেল মসজিদ উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক::

পাইকগাছা উপজেলার আদালত সংলগ্ন নব নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাইকগাছা উপজেলা সহ সারাদেশে পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে রোববার সকালে মসজিদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

এতে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আদালত সংলগ্ন নব নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ পাইকগাছা – কয়রা সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিকী,ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ মিহির বরন মন্ডল,প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু,উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান,কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান রুপা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শেখ ইবাদত হোসেন, যুবলীগের সাবেক নেতা শামিম আহসান, এমএম আজিজুল হাকিম,তছলিম হুসাইন তাজসহ ধর্ম বিষয়ক মন্ত্রালয়, ইসলামিক ফাউন্ডেশন ও গনপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসালিমক ফাউন্ডেশন সূত্রে জানাগেছে, তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচ তলায় রয়েছে ইমাম ও প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষণ রুম।

মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা ও গাড়ি পার্কিং সুবিধা। দ্বিতীয় তলায় নামাজের স্থান এবং সামনের অংশে জানাজা নামাজের ব্যবস্থা। এছাড়া অফিস রুম, কনফারেন্স রুম, দুইটি গেস্ট রুম, ওযু ও গোসল খানা এবং তৃতীয় তলার একাংশে পুরুষ ও অপরাংশে নারীদের নামাজের ব্যবস্থা। তাছাড়া রিসোর্স রুম ও অফিস রুম সহ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার ব্যবস্থা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর