নিজস্ব প্রতিনিধি:
পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জি এম আমজাদ হোসেন ও দৈনিক যুগান্তর ও লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি জি এম মিজানুর রহমানের মা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে ৯০ বছর বয়স হয়েছিল তার। সোমবার আছরবাদ উপজেলার পূর্ব গোপালপুর নুর জামে মসজিদ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন হয়।
মৃতের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা সেলিম রেজা লাকী, এ্যাড আব্দুস সাত্তার, রয়্যাল ফিস ট্রেডিংয়ের সত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন, এ্যাড সাইফুদ্দীন সুমন, অধ্যক্ষ শেখ রুহুল কুদ্দুস, প্রভাষক শহিদুল ইসলাম, আবু সালেহ মোহাম্মদ ইকবাল, শিক্ষক বাবর আলী গোলদার, এ্যাড জিএম আক্কাজ আলী, সাংবাদিক এস এম আলাউদ্দীন সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানসহ স্থানীয় আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জানাজা নামাজ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফারুকুর আজম।
অপরদিকে সাংবাদিক মিজানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দীপ্ত নিউজ২৪.কম সম্পাদক ও প্রকাশক শেখ দীন মাহমুদ, ভারপ্রাপ্ত সম্পাদক ও কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শেখ নাদীর শাহ্ সহ দীপ্ত নিউজ পরিবার।