- নিজস্ব প্রতিবেদক::
পাইকগাছার কপিলমুনির সিলেমানপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের বসত ঘরের সীমাণা প্রাচীর ভেঙ্গে জমিদখলপূর্বক পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ। ঘটনায় বাঁধা দিতে গেলে উল্টো জীবননাশের হুমকিসহ মোবাইলে ছবি তুলে নেট দুনিয়ায় ভাইরাল করার হুমকি দিচ্ছে স্থানীয় রবিউল সরদার গং।
ঘটনা ও মামলার বিবরণে প্রকাশ, উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন সিলেমানপুর মৌজার বিআরএস ২৯৭ খতিয়ানের ১১১৬ দাগের ০.৬১ একর সম্পত্তির (বসতবাড়ি) পৈত্রিক সূত্রে মালিক থাকেন মৃত নোয়াব আলী গাজীর ছেলে মোস্তফা গাজী দিং। ইতোপূর্বে সিলেমানপুর এলাকার মৃত খালেক সরদারের ছেলে রবিউল ইসলাম সরদার (৪৫) উক্ত মোস্তফা গাজীর নিকট থেকে ০.০১ একর জমি লিখে নিয়ে আমিন দ্বারা সীমাণা নির্দ্ধারণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় মোস্তফা জীবিকার তাগিদে ঢাকায় দোকানদারি ব্যবসা করতে সেখানে অবস্থানের সুযোগে রবিউল দিং প্রায়শই কখনো মোস্তফার সীমানায় ঢুকে সব্জিগাছ উৎপাটন, কখনো সীমানা প্রাচীর ভাংচুরসহ নানাভাবে উৎপাত ও সীমানা সম্প্রসারণের অপচেষ্টা করে আসছে।
একপর্যায়ে গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মোস্তফা সীমানায় ঢুকে তার বাড়ি-ঘর ভাংচুর করত ক্ষতিসাধনসহ জবরদখলের নিমিেিত্ত বাঁশ-খুঁটিসহ বিভিন্ন সরজ্ঞামাদি মজুদ করেছে। যেকোন সময় তারা বহিরাগতদের সহযোগীতায় জবরদখলের পায়তারা করছে। এমন পরিস্থিতিতে মোস্তফা গাজী গত ২ ফেব্রুয়ারী পাইকগাছা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করেন। যার নং এম আর-৩২/২০২৬।
আদালত মামলাটি আমলে নিয়ে নিয়ে দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা গ্রহনে পাইকগাছা থানা অফিসার ইনচার্জকে আদেম দেন। যার প্রেক্ষিতে থানা ওসি মামলাটি অগ্রবর্তি করতে এসঅই (নি:) মো: রবিউল ইসলামকে দাযিত্ব দেন। এসআই গত ৬ ফেব্রুয়ারী উভয় পক্ষকে দখলভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখতে নোটিশ প্রদান করেন। যার স্মারক নং- ৬৪, তাং-২/২/২৬।
এদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ রবিউল দিং স্বদরবলে ঘটনাস্থলে প্রতিপক্ষের সীমানায় ঢুকে তার দেওয়া ইটের প্রাচীর উৎপাটন ও গর্ত খনন করে বেইজ-ঢালাই দিতে কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। বিষয়টি থানার তদন্ত কর্মকর্তা এসআই রবিউল ইসলামকে অবহিত করলে কালক্ষেপন করে ১৩ ফেব্রুয়ারী বিকেলে ফের ঘটনাস্থলে এসে কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করে যান।
এব্যাপারে পাইকগাছা থানার এসআই রবিউল ইসলামকে শনিবার বিকেল ৩টা ৮ মিনিটে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।