1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পাইকগাছার ‘বৃক্ষমানব’ আবুল বাজনদার ফের হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৪০ বার পঠিত
মায়ের সাথে পাইকগাছার বৃক্ষমানব আবুল বাজাদার-ফাইল ছবি

শেখ নাদীর শাহ্::

দেশব্যাপী বৃক্ষমানব হিসেবে পরিচিত খুলনার পাইকগাছার আবুল বাজাদার ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (১৩ মে) দুপুরে তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন আবুলের ফের ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, আরো আগেই তাকে চিকিৎসা নিতে ঢাকায় আসার কথা বলা হয়েছিল। তবে তখন তিনি আসেননি। সর্বশেষ তাকে ভর্তি করা হয়েছে। শিগগিরই তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে।

চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয়।

এর আগে ২০১৬ সালে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবুল বাজনদার। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা তাঁর দুই হাতে অস্ত্রোপচার করেন। এরপর তিনি সেরে উঠবেন বলে আশাও করেছিলেন তারা। সেবার চিকিৎসকরা ধারাবাহিকভাবে তার শরীরে অন্তত ২৫ বার অস্ত্রোপচার করেন। চিকিৎসকদের শক্তিশালী টিম একে একে তার শরীরের হাত-পায়ের গঁজানো শিঁকড়গুলো অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলেছিলেন।

তবে আবুলের শরীরে ফের বাসা বেঁধেছে রোগটি। আবারও তার দুই হাতের কব্জি থেকে আঙুলের উপর পর্যন্ত শিঁকড় গজিয়েছে। পাশাপাশি তার দু’ পায়েরও অবস্থা একই।

সর্বশেষ গত শনিবার তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন, ৭০১ নং ওয়ার্ডে।

আবুল বাজনদারের বাড়ি খুলনার পাইকগাছায়। তিনি দুই মেয়ের বাবা।

শনিবার (১৩ মে) রাতে আবুল বাজনদার সাংবাদিকদের বলেন, তার শরীর ক্রমান্বয়ে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি ফের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর