1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

পাইকগাছার মধুমিতা পার্ক সব স্থাপনা উচ্ছেদ হলেও বহাল আ.লীগ কার্যালয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পঠিত
paikgacha-lig-office-10941

শেখ নাদীর শাহ্ ::


খুলনার পাইকগাছা পৌরসদরের মধুমিতা পার্কের জায়গা দখল করে বিভিন্ন সময়ে গড়ে ওঠা স্থাপনাগুলি উচ্চাদালতের নির্দেশে উচ্ছেদ করা হলেও অবৈধভাবে নির্মিত এক অশুভ ইশারায় রয়েগেছে ক্ষমতাচ্যুত পতিত আওয়ামীলীগের কার্যালয়টি।

১৯৮০ সালে পাইকগাছা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় মধুমিতা পার্কটি। এরপর বিভিন্ন সময় বিশেষ করে ২০০৪ সালে বেশ ঘটা করে পার্কের জায়গা দখলে নিয়ে সেখানে একের পর এক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এর প্রতিবাদে ঐসময় স্থানীয়রা ব্যাপক আন্দোলন-সংগ্রাম গড়ে তোলেন। এক পর্যায়ে গঠন করা হয়, মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি।

সংরক্ষণ কমিটির পক্ষে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পাইকগাছা সহকারী জজ আদালতে একটি মামলা করা হয়। তবে এতে কোন প্রকার টনক নড়েনি দখলকারীদের।

আদালতের আদেশ অমান্য করে দখলদাররা দোকানঘরসহ পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। এরপর ২০০৫ সালে সংরক্ষণ কমিটি হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে। ঐ বছরের ২৪ মে মধুমিতা পার্কের অভ্যন্তরে সকল প্রকার অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এতেও দমে যায়নি দখলদাররা।

পরে ২০২৩ সালের মে’ মাসে সংশ্লিষ্ট দখলদারদের বিরুদ্ধে ফের উচ্চদালতে পিটিশন দাখিল হলে। আদালত পরবর্তী ২০ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক পার্কটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশনা দেন। যা পরিপেক্ষিতে একই বছরের ২০ মে’ খুলনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিনের নের্তৃত্বে উচ্ছেদ অভিযানে আওয়ামীলীগের দলীয় কার্যালয়টি ছাড়া অন্যান্য অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

এনিয়ে গত ২৪’ সালের সেপ্টেম্বরে জেলা পরিষদকে লিখিতভাবে অবহিত করা হলে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে দ্রুত প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেন। এরপর প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও অবৈধভাবে নির্মিত আওয়ামীলীগের কার্যালয়টি উচ্ছেদে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন সম্ভব হয়নি। ঘটনায় মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটির পাশাপাশি জনঅসন্তোষ ক্রমশ দানা বাঁধছে।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অতিদ্রুত এব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর