- নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদীর সরদার বাড়ি সংলগ্ন এলাকায় আনুমানিক ৮০ বছরের এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখা যাচ্ছে।
স্থানীয়রা জানান, তিনি উপজেলার পটুলাখালী গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের ছেলে ব্রিঞ্চি পদ মন্ডল (৮০)।
তবে তিনি কখন কিভাবে নদীতে পড়েন তার বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় সমাজ সেবক ও রাজনৈতিক নেতা মো: ইব্রাহীম গাজী জানান, আজ সোমবার (১৫ জুন) সকাল থেকে মরদেহটি নদীতে ভাসতে দেখা যাচ্ছে।
তিনি আরোও জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বিভিন্ন সময় বাড়ির কাউকে না জানিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করেছেন বলেও জানান। (বিস্তারিত আরোও পরে)