1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

পাইকগাছায় উন্নত নির্ভর পাট-বীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০৬ বার পঠিত

পাইকগাছা প্রতিনিধিঃঃ

পাইকগাছায় উন্নত নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

এসময় আনোয়ার ইকবাল মন্টু বলেন, বাংলাদেশে পাটের উৎপাদন বাড়াতে হলে চাষিদের উন্নত প্রশিক্ষণ এবং উন্নত মানের পাটবীজ দ্বারা উৎপাদন বাড়াতে হবে।

পাইকগাছা উপজেলা পাট কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্যের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক পাট অধিদপ্তর আকলিমা আহসান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফার রহমান, জেলা সহকারী পাট কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, জেলা পাট পরিদর্শক মোঃ মুজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রশিক্ষণরত পাট চাষীরা এসময় উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর