1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আহসানারা’র যোগদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯১ বার পঠিত
paikgacha-health-15930

নিতীশ ও মাহবুবর রহমানের বিদায় সংবর্ধনা

  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ আহসানারা বিনতে আহমেদ।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাসপাতাল অডিটরিয়ামে এ নবাগত এ কর্মকর্তাকে বরণ ও সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান ও ডাঃ নীতিষ চন্দ্র গোলদার এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার এর সভাপতিত্বে ও সিনিয়র স্ট্যাফ নার্স রেহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডাঃ জহিরুল ইসলাম, ডাঃ মেহেদি হাসান, ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ সাইমা, ডাঃ আখি দাস, ডাঃ অর্নব ঘোষ, ডাঃ রাজীব কুমার পাল, ডাঃ ফখরুদ্দিন আহমেদ, ডাঃ নয়ন সরকার, ডাঃ আনভির আহমেদ, ডাঃ আবু জাফর, ডাঃ ইমরান হাসান ও ডাঃ প্রান্ত সরদার, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।

অনুষ্ঠানে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা। পাইকগাছা উপজেলার বাতিখালী গ্রামের প্রাক্তন কৃষি কর্মকর্তা আহমদ আলীর ছোট কন্যা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ৩৩ তম বিসিএস(স্বাস্থ্য) ।

নবাগত এ কর্মকর্তা সকলের সহযোগিতায় এলাকার মানুষ কে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর