1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যা, আটক ১

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পঠিত
soyedpur-mardarer-3577

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় অধির চন্দ্র (৬০) নামে এক অটোরাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃ্হস্পতিবার (১৯ অক্টোবর) রাত ১১ টায় রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটে ওইদিন দুপুরে খাতামধুপুর ইউনিয়নের পাকুরের তল এলাকার নমির উদ্দিন অটোরাইস মিলে।

মৃত অধির চন্দ্র উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া এলাকার মালিপাড়ার উপেন চন্দ্র রায়ের ছেলে।

শুক্তবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর থানার পুলিশ এ ঘটনার সাথে জড়িত মৃতের সহকর্মী মোরশেদুল (২৫) নামে একজনকে আটক করেছে। সে পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া মো. আকালু ওরফে কামালুর ছেলে। অভিযুক্ত মোরশেদুল মিল মালিকের নিকটাত্মীয় হওয়ায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেস্টা এবং রাতেই মৃতের লাশ দাহের চেস্টা করলেও শেষ পর্যন্ত তা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকার প্রভাবশালীরা লাশ আনতে বাধা দিলে পুলিশের কাজে বাঁধা দেওয়া ঠিক হবেনা জানালে তারা পিছু হটে। পরে লাশ থানায় নিয়ে আসে পুলিশ।

শ্রমিক মৃত্যুর এ ঘটনায় মৃতের বড় সন্তান প্রশান্ত চন্দ্র রায় (২৮) সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ঘটনার সাথে জড়িত মোরশেদুলকে গ্রেফতার দেখিয়ে নীলফামারী জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি (শুক্রবার রাত-সাড়ে ৯টায়) মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল হক। ঘটনার বিষয়ে পুলিশ ও পরিবারের সূত্র জানায়, বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দুপুরে ওই অটো রাইসমিলের কর্মচারী অধির চন্দ্র ও মোরশেদুল হাওয়া মেশিন দিয়ে ধানে থাকা ময়লা পরিস্কার করছিলেন। এ সময় হাওয়া মেশিন দিয়ে শ্রমিক মোরশেদুল তার সহকর্মী অধিরের পায়ুপথে হাওয়া দিলে তার পেট ফুলে যায়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারায় সে। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়ে মোরশেদুলসহ অপর শ্রমিকরা। পরে মিলের লোকজন অসুস্থ অধিরকে প্রথমে তারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে ভর্তি করার সময় আসল ঘটনা গোপন রাখে মিল কর্তৃপক্ষ। ফলে সঠিক চিকিৎসা না হওয়ায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধির চন্দ্র।

অটোরাইসমিল মালিক আলহাজ্ব নমীর উদ্দীন বলেন, আমি ঘটনা সময় মিলে ছিলাম না। সেখানে কর্মচারীরা কাজ করছিল। পরে এসে ঘটনার বিষয়ে জানতে পারি। অধিরকে রংপুর হাসপাতেলে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে রাতেই সবদিক ম্যানেজ করে লাশ দাহের প্রস্তুতি নেয় লোকজন। কিন্তু খবর পেয়ে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলটসহ অন্যান্যরা পুলিশের সাথে লাশ না নিতে তদবির করেন। কিন্তু তাদের সে চেস্টা ব্যর্থ হয়। পরে লাশ থানায় নিয়ে আসে পুলিশ। খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদরানা পাইলট জানান,আমি ঘটনা জানতে পেরে সেখানে উপস্থিত হওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে আইনী প্রক্রিয়া শেষে মৃতের লাশ থানায় নিয়ে যায়। তদবিরের বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলা হয়েছে। মৃতের সহকর্মী আটক মোরশেদুলকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর