1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর যুবদলের মিছিল-সমাবেশ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের ১ম স্ত্রী চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি রিফাত গ্রেপ্তার কয়রায় উপকারভোগীদের সাথে অংশীজনদের সংযোগ উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা সম্পন্ন কয়রায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ’লীগ কর্মী আঃ গফফার সানার পদত্যাগের ঘোষণা পাইকগাছার সোলাদানায় শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতা বাপ্পির মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর স্ত্রীসহ এমপি গাজী নজরুলের রিমান্ড মঞ্জুর

পিআইবির পরিচালনা বোর্ড পুনর্গঠন

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত
pib-logo-11001

দুই বছরের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌস আজীমকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান করে পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে দুই বছর মেয়াদের জন্য স্বীয় পদে বহাল থাকবেন। জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ এর ধারা ৭ অনুযায়ী পিআইবি পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হলো।

বোর্ডের সদস্যরা হলেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান।

এছাড়া ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তালাত মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য সরদার ফরিদ, আল জাজিরার সাংবাদিক তানভীর চৌধুরী, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালককে সদস্য সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে কার্যবিবরণীতে বলা হয়েছে, প্রতি তিন মাসে বোর্ডের অন্যূনতম একটি সভা করতে হবে এবং সভার কার্যবিবরণী স্বাক্ষরিত হওয়ার অনধিক ৩০ দিনের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর