1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার পঠিত
soyedpur-3572

মিজানুর রহমান মিলন , সৈয়দপুর থেকেঃঃ


স্বাধীনতাকামী নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদীবাদি ইসরায়েলের নৃশংস বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। সংগঠনটির জেলা, উপজেলা ও পৌর শাখার আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ ও পাড়া মহল্লা থেকে বের হওয়া ওই মিছিল স্থানীয় জিআরপি মোড় শহীদ স্মৃতি অম্লান চত্বরে সমবেত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে প্রতিবাদ সমাবেশ হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির নীলফামারী জেলা সভাপতি আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফী। তাঁর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য বলেন খানকাহ ও মাদরাসা কাদেরীয়া তেগীয়া দরবারে সুফিয়া জিলানীয়া শরীফের মহতামিম ও গাউসিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহ। সুফি মোহাম্মদ রিজওয়ান কাদেরী জিলানীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও সংগঠনের নেতৃবৃন্দ। আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতা খালিদ আযমের সঞ্চালনায় তাঁদের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী এস এম রাশেদুজ্জামান ও জাতীয় পার্টির নীলফামারী জেলা কমিটির সহ সভাপতি আলহাজ্ব সিদ্দিকুল আলম। বক্তারা বলেন, মুসলমানদের অনৈক্যের সুযোগেই আজ ইহুদীরা গোটা বিশ্বে কোটি কোটি মুসলমানের উপর কর্তৃত্ব করছে। আমরা ঈমানদার দাবী করলেও প্রকৃতপক্ষে সঠিক ঈমানী জজবা চেতনা লালন ও পালন করিনা। তাই আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোন, শিশু বৃদ্ধ নারীদের অকাতরে মেরে ফেলছে দখলদার ইসরায়েল। তারপরও আমরা ইসরায়েলী পণ্য বর্জণ করার মত ন্যুনতম ত্যাগের নমুনা দেখাতে পারছিনা।

তারা বলেন, সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে মুসলিমরা সমবেত হয়ে ইহুদি পণ্য বর্জন করাসহ সামর্থ্যমত প্রতিবাদ জানানো। মুসলিম বিশ্বের প্রতি সেই আহ্বান রেখে তারা অনতিবিলম্বে অনৈতিক যুদ্ধ বন্ধের দাবী জানান এবং নাহলে জীবন দিয়ে জেরুজালেমের পবিত্র মাটি থেকে অভিশপ্ত ইহুদিদের বিতাড়িত করতে প্রয়োজনে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়িয়ে লড়াই করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে নিহতদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর