1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৩৫ বার পঠিত

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা আওয়ামিলীগ এর উদ্যোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৭টায় স্থানীয় দলিয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।দুপুর সাড়ে ৩টায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সসভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীর সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা আওয়ামীলীগের যগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর ২টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মিরা খন্ড খন্ড মিছিল নিয়ে কেন্দ্রিয় শহীদ মীনার চত্তরে এসে সমাবেত হয়।

এরপর কেন্দ্রিয় শহীদ মীনার চত্তরে পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অিিত্থ দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর