1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে ভর্তুকিতে ৬টি কম্বাইন হারভেস্টার বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১১১ বার পঠিত
দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০ শতাংশ ভর্তুকিতে ৬টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। ২২শে জুন বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ছয় জন কৃষকের মাঝে এসব কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আখতারসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপজেলার আলাদিপুর ইউপির বাসুদেবপুর গ্রামের মো. নুর আলম, মাজেদা খাতুন, সেরাজুল ইসলাম, শফিউল হক, শরিফুল ইসলাম এবং এলুয়ারী ইউপির শালগ্রামের হুমায়ুন কবীরের মাঝে এসব কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টারে শ্রমিক ঘাটতি কমানো, দ্রুত ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে কম সময়ে ও খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারে। প্রতিটি কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ৩১ লক্ষ টাকা যা সরকারি ভাবে ৫০ শতাংশ ভর্তুকিতে ১৫ লক্ষ ৫০ হাজার টাকায় দেওয়া হয়েছে।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর