1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না ইরান : পেজেশকিয়ান কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার মুন্সীগঞ্জে দেড় লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ পরাজিত প্রার্থীর সঙ্গে দেখা করতে বাসায় গেলেন ভূমিমন্ত্রী মিনু ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত রাজগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন সৈয়দপুরে মুদি দোকানে দুঃসাহসিক চুরি

ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত
munsigang-15788
  • মুন্সিগঞ্জ প্রতিনিধি ::

মুন্সিগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি হিসেবে আসরাফুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ বাহাউদ্দিন বাহার নির্বাচিত হয়েছেন।

সংগঠনের তালতলা বাজারস্থ প্রধান কার্যালয়ে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের সকল সদস্যের সরাসরি অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে ৩৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল হোসেন মৃধাকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি মনোনয়নপত্র বিক্রির মাধ্যমে বিভিন্ন পদের জন্য প্রার্থী আহ্বান করে এবং সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করে।

নবগঠিত কার্যকরী পরিষদে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবীর। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলী ইসলাম ভাষাণ, শাহীন আহমেদ, মো. আবুল হোসেন বেপারি, মো. দেলোয়ার হোসেন, অনিল রায় ও শ্যামল দাস।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শান্তি গোপাল পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক সমীর দাস বাবুল ও আবুল হোসেন খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল পোদ্দার ও মাসুম হাওলাদার অপু, দপ্তর সম্পাদক কৃষ্ণ কমল গোস্বামী, সহ-দপ্তর সম্পাদক রতন কুন্ডু, অর্থ সম্পাদক তপন দাস, সহ-অর্থ সম্পাদক শান্তি ধর, প্রচার সম্পাদক মো. আমির হোসেন খান, সহ-প্রচার সম্পাদক পরিমল দাস, সাংস্কৃতিক সম্পাদক জামাল হোসেন জনি, সহ-সাংস্কৃতিক সম্পাদক কার্তিক চন্দ্র দাস।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, ক্রীড়া সম্পাদক সাঈম শিকদার, সমাজকল্যাণ সম্পাদক গৌতম কুন্ডু, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক কাঞ্চন ভট্টাচার্য, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আক্তার, ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক হাজী হুমায়ুন কাজী এবং হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক সুজিত দাস।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম, মো. আবু সাঈদ ও সেলিম আহমেদ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর