1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ঈদের শেষ শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছেন আবদুল হামিদ। এবার শেষবারের মতো বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের পর সকাল ১০টার দিকে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় শুরু করেন রাষ্ট্রপতি।

জানা গেছে, সকালে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে রাষ্ট্রপতি অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, আগামী সোমবার শপথ নিতে চলেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম এ রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এরই মধ্যে নতুন করে সেজেছে পুরো বঙ্গভবন। ফুলে ফুলে আর নানা চিত্রকর্মে সেজেছে বঙ্গভবন আঙিনা। উৎসব আমেজ আর সাজসাজ রব বিরাজ করছে সবখানেই। পাশাপাশি বাজতে শুরু করেছে বিদায়ের করুণ সুর। নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। নতুন রাষ্ট্রপতিকে বরণের পাশাপাশি প্রথমবারের মতো টানা দুই মেয়াদ পূর্ণ করে ইতিহাস গড়া এ রাষ্ট্রপতিকে বিদায় জানাতেও গ্রহণ করা হচ্ছে নানা আনুষ্ঠানিকতার। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর