1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি

বিজিবি-বিএসএফ সীমান্ত সমন্বয় সম্মেলন শনিবার

  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সীমান্ত সমন্বয় সম্মেলন শনিবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। যশোরে এ সম্মেলনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল বিজিবির যশোর ও রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফ’র সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদসহ উভয় রিজিয়নের অধীনস্থ সংশ্লিষ্ট সেক্টর কমান্ডাররা, বিজিবির স্টাফ অফিসাররা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী আয়্যুষ মনি তিওয়ারির নেতৃত্বে ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের আইজিরা ছাড়াও সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজিরা, বিএসএফের স্টাফ অফিসাররা, ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

মো. শরীফুল ইসলাম জানান, সম্মেলনে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন, দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর