1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিশিগানে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠনে সংবাদ সম্মেলন মিথ্যা নারী কেলেংকারীর নিউজের প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে—সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা

বিজিবি সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পঠিত
bgb-10805

লালমনিরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। তবে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে। বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে।’

গত কয়েকদিন ধরে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং নানা ধরনের সীমান্ত ঘটনা ঘটানোর কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ধরনের উত্তেজনা মোকাবিলায় বিজিবিকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে পারে।

সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে বিজিবি সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে, পাশাপাশি জননিরাপত্তা বজায় রাখতেও সহায়ক হবে এই পদক্ষেপ। বিজিবির সদস্যরা আগের চেয়ে আরও কার্যকরভাবে সীমান্ত পরিস্থিতি সামাল দিতে পারবেন এই নতুন অনুমোদনের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর