1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিন চুপ্পু। আর কেউ এ পদে মনোনয়ন জমা না দেওয়ায় রাষ্ট্রপতি হিসেবে তার নামই ঘোষণা করা হবে।

বিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। আর কেউ এ সময়ের মধ্যে মনোনয়ন জমা না দেওয়ায় মো. সাহাবুদ্দিন চুপ্পু ছিলেন একক প্রার্থী। ফলে আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়ন বাছাইয়ে বৈধ হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এর আগে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে বরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, আগামীকাল সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। যেহেতু সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী একজন তাই ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

 

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর