1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

বিষমুক্ত শিম চাষে ডুমুরিয়ার কৃষক আবু হানিফ সফল

  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৩৮ বার পঠিত

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া(খুলনা)::

খুলনার ডুমুরিয়ায় চলতি মৌসুমে অধিক লাভের আশায় আগাম জাতের বিষমুক্ত  শিম চাষ করে সফল হয়েছেন খর্নিয়ার আদর্শ কৃষক আবু হানিফ মোড়ল । তিনি এবার ১ একর জমিতে বিষমুক্ত শিমের আবাদ করে রীতিমত সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বর্তমানে প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ কেজি‌ বিষমুক্ত শিম বাজারজাত করছেন।

আবহাওয়া ও জমি চাষের উপযোগী হওয়ায় শিমের বাম্পার ফলন হয়েছে । এছাড়া বাজারে দাম ভালো থাকায়   বানিজ্যিক ভাবে শিমের চাষ করে, বাজিমাত করেছেন।

রবিবার (২৮আগষ্ট) সকালে সরেজমিনে দেখা যায়, আবু হানিফ মোড়ল বিষ মুক্ত চাষ করা শিম তুলছেন তিনি তার লীজ ঘেরের আইলে ১একর  জমিতে শিম ও   শিমের ফুলে ভরে গেছে। থোকায় থোকায় পরিপুষ্ঠ শিমে ভরে গেছে গাছ।

আবু হানিফ মোড়ল  বলেন, আমি মাত্র ১০০শতাংশ জমিতে বিষমুক্ত চাষ‌ করেছি । এরপর  নভেম্বর মাসের শেষে ওই জমিতে শীতকালীন আগাম জাতের  বিভিন্ন ফসল উৎপাদন করবো।চলতি বছরের ভালো ফলনের জন‌্য রাত দিন গাছের যত্ন নিয়েছি।

নিয়েছি কৃষি অফিসের পরামর্শ। আবহাওয়া ভালো থাকায় বাগানজুড়ে শিম ও গাছে ফুল এসেছে। এসেছে কাঙ্ক্ষিত ফসল।’

তিনি আরো জানান, শিম চাষে লেবার খরচ, সুতা, বিষ, পানি, সারসহ ৮০থেকে  ৯০হাজার টাকা তাকে খরচ করতে হয়েছে। সঠিকভাবে পরিচর্যার ফলে এখন তিনি ওই শিম ক্ষেত থেকে আগামী সপ্তাহে দুইবার  ৪-৫মণ করে  শিম সংগ্রহ করেন। বর্তমানে যার বাজার মূল্য আট হাজার টাকা। সে ১০থেকে‌ ১২লক্ষ টাকার শিম বিক্রিয় করতে পারবেন ‌বলে সে আসাবাদী ,শিম চাষ করে এখন তিনি এখন স্বাবলম্বী।

আবু হানিফ মোড়ল আরও  বলেন, ‘বর্তমানে সবজির বাজার দর ভালো। এমন অবস্থা চলমান থাকলে আর আবহাওয়া ভালো থাকলে শিম বাগান থেকে আর  লাভ হবে বলে আশা করি। আমার দেখে এলাকায় এখন অনেকেই শিম চাষ করতে আগ্রহী হচ্ছেন। এটা দেখে খুব ভালো লাগে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইবনে ইনসাদ আমিন  ওরফে তুহিন জানান, ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ২শত ২৫হেক্টর জমিতে শিমের চাষ ‌করেছেন ডুমুরিয়ার কৃষকরা, অধিকাংশ ইউনিয়নের মাটি খুবই উর্বর। তাই এখানকার কৃষকদের সবজি বাগান গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। কৃষি অফিসের পরামর্শে এখন ওইসব এলাকায় ব‌্যাপক সবজি চাষ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। বর্তমানে উন্নত জাতের শিম এলাকার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাঠানো হচ্ছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর