1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

বেনাপোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৯ বার পঠিত

আব্দুল মান্নান, শার্শা (যশোর)::

যশোরের বেনাপোলে ঢাকা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বালিয়াডাংগা গ্রামের রমজান চৌকিদারের ছেলে আলী হোসেন (৪০) বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনেটি ওই এলাকায় পৌছালে ইচছাকৃতভাবে আলী হোসেন ট্রেন লাইনের উপর শুয়ে পড়ে। এক পর্যায়ে তার শরীরে উপর দিয়ে ট্রেন চলে যায়। এ সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল রেলস্টেশনের ম্যানেজার শাহিদুজজামান ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। রেল পুলিশের একটি টিম ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর