1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

বেনাপোলে ১০টি স্বর্নের বারসহ দু’পাচারকারী আটক

  • প্রকাশিত : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সাড়ে ১২ টার দিকে বেনাপোল পোর্ট থানার ইসাপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার খলশি গ্রামের রমজান আলীর ছেলে হাবিবুর রহমান এবং আবু বকরের ছেলে আক্তারুল ইসলাম।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বেনাপোল পোর্ট থানার ইসাপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবর পেয়ে পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেন ওই এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তাদের শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণবার জব্দ করা হয় যার ওজন এক কেজি ১৬৬ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর