1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

ব্যাতিক্রমী প্রতিবাদ- আমার দলিল আমি লিখতে চাই

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

নওগাঁর ধামইরহাট উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের প্রবেশ পথে ফেস্টুন ও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে দলিল লেখক সমিতির অনিয়মের বিরুদ্ধে তিনি একা এই আন্দোলন শুরু করেন। জমি রেজিষ্ট্রির সাথে সাথে সরকারি খরচের পরেও দলিল লেখক সমিতির মনগড়া নিজস্ব সমিতির বাড়তি মোটা অংকের খরচ বাঁচাতে প্রতিবাদে একাই ঝাপিয়ে পড়েন তরুন এই যুবক আবু সাঈদ পলাশ। সোমবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রতিবাদ চালিয়ে যান দিনি।

সাহসী যুবক আবু সাঈদ পলাশ বলেন, ‘সারাদেশের মানুষ দলিল লেখক সমিতির কাছে জিম্মি। তাদের নির্দিষ্ট ফি প্রদান ছাড়া কোন সাধারণ মানুষ জমি রেজিস্ট্রি করতে পারেন না। একজন সাধারণ মানুষ যদি আইনজীবী ছাড়া নিজের মামলা নিজে লড়তে পারেন তাহলে কেন একজন সাধারন মানুষ তার নিজের জমির দলিল নিজে লিখতে পারবেন না।

একজন সাধারণ মানুষ যদি তার নিজের দলিল নিজে লিখতে পারেন তাহলে এই দুর্নীতির হাত থেকে রেহাই পাওয়াও সম্ভব। তাই দলিল লেখক আইনের পরিবর্তন হাওয়া জরুরী। তা না হলে এই জিম্মি দশা থেকে সাধারণ মানুষ কোনদিনই মুক্তি পাবে না।

তিনি আরো বলেন, এই আইন সংশোধন না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চলমান থাকবে। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে আমি এখানে দাড়াবো। জানিনা কবে আমার আন্দোলনের সার্থকতা পাব, আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, আমরা কোন সরকারী বেতন ভাতা পায়না, বার সরকারও দেয়না, আর এ কারণে সমিতির সকল সদস্যদের পেটের রুজির কথা ভেবে আমাদের সমিতিতে কিছু অতিরিক্ত টাকা নেয়া হয়।’

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর