1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ভারত থেকে আমদানিকৃত ১১টি বুলেটপ্রুফ সামরিক যান বেনাপোল বন্দর থেকে খালাস

  • প্রকাশিত : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬২ বার পঠিত
jessore-9516

যশোর প্রতিনিধি::


সামরিক শক্তি আরও শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে মাইন প্রটেকটেড ১১টি সামরিক যানবাহন আমদানি করা হয়েছে। এসব গাড়ির আমদানি মূল্য ৪৬ কোটি টাকা। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব সামরিক যান বেনাপোল বন্দরে প্রবেশ করে। বুধবার বিকেলে এসব সামরিক যানগুলো বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারসেজ এসব সামরিক যান আমদানি করেছে। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা অ্যাডভানসড সিস্টেমস লিমিটেড। চালানে সামরিক যানগুলোর আমদানি মূল্য দেখানো হয়েছে ৩৮ লাখ ৫ হাজার ৩৯ ইউএস ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬ কোটি টাকা।

জানা যায়, এসব যানবাহনগুলো সেনাবাহিনীর সামরিক শক্তি বৃদ্ধির জন্য আনা হয়েছে, যা সম্পূর্ণ বুলেটপ্রুফ। এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে এ ধরনের সামরিক যান বাংলাদেশে আমদানি করা হলো।

বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত সামরিক সরঞ্জামের তালিকার তথ্যমতে, দেশে এর আগে মোট ২০৫টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড যান ক্রয় করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকায় দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০, দক্ষিণ আফ্রিকা থেকে ৪৪ ও কানাডা থেকে ৪৪টি মাইন রেজিস্ট্যান্ট অ্যামবুশ প্রটেকটেড যান কেনা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স-২০২৪ অনুযায়ী, সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭তম।

ঢাকার এমআর লজিস্ট্রিক নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান সামরিক যানগুলো বেনাপোল কাস্টমস ও বন্দর থেকে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার দিকে খালাস করেছে। ওই প্রতিষ্ঠানের বেনাপোল অফিসের প্রতিনিধি মোহাম্মদ বাবু বলেন, সম্পূর্ণ শুল্কমুক্ত এই ১১টি সামরিক যান খালাস করে সেনাবাহিনীর কর্মকর্তারা ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছেন।

বেনাপোল স্থলববন্দর পরিচালক রেজাউল করিম জানান, আমদানি করা এসব সামরিক যানগুলো বন্দরের হেফাজতে রাখা ছিল। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বুধবার সন্ধ্যা ৬টার দিকে খালাস করে নিয়ে যাওয়ার কথা বলে জানান বন্দর পরিচালক। দ্রুত খালাসে বন্দরের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর