- উত্তম চক্রবর্তী।।
যশোরের মণিরামপুর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মণিরামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুবসমাজের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর নিজস্ব কার্যালয়ে এই ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জননেতা জনাব আসাদুজ্জামান মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে এই ফুটবল তুলে দেন।
ফুটবল বিতরণকালে জনাব আসাদুজ্জামান মিন্টু বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তরুণেরা যেন মাঠে ফিরে সুস্থ ও সুন্দর পরিবেশে নিজেদের বিকাশ ঘটাতে পারে, সেই লক্ষ্যেই উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও মণিরামপুরের ক্রীড়াঙ্গনকে মুখরিত রাখতে এবং তরুণদের পাশে থাকতে আমরা এই ধারা অব্যাহত রাখব।
এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তরুণ ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।