1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

মসজিদ পরিষ্কার- পরিচ্ছন্নতায় ফুলবাড়ী ক্লিন মসজিদ টিম

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
dinajpur-9526

মোঃ আল হেলাল চৌধুরী, (ফুলবাড়ী)দিনাজপুরঃঃ


ফুলবাড়ী একদল যুবক ক্লিন মসজিদ ফুলবাড়ী টিম নামের একটি টিম গঠন করে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে।

১২ জুলাই (শুক্রবার) দিনাজপুরের ফুলবাড়ী বাজার মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের ৪নং অভিযান বাইতুল আমান(ফুলবাড়ী বাজার) জামে মসজিদ।

টিমের নেতৃত্ব দিচ্ছেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ ও ফুলবাড়ী ব্লাড ব্যাংকের সভাপতি সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ।

সঙ্গে ছিলেন যুবক সামিউল ইসলাম,সাদিকুল ইসলাম সাদিক,অপু আহমেদ সনি, সাজ্জাদ হোসেন সহ স্থানীয় আরো অনেক যুবক।

যুবকদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মানিক মন্ডল, সহ-সভাপতি আরাফাত হোসেন,মোহনা গার্মেন্টসের স্বত্বাধিকারী বদরুজ্জামান বাদল,স্বপ্নসিঁড়ি ফ্যাশন এর স্বত্বাধিকারী সোহেল রানা।

এ বিষয়ে সাংবাদিক আল আমিন বিন আমজাদ জানান,যুবকদের নিয়ে ক্লিন মসজিদ ফুলবাড়ী টিম গঠন করা হয়েছে।আগামীতেও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে ক্লিন মসজিদ ফুলবাড়ী টিমকে কিছু সামগ্রী ক্রয় করে দেন মোহনা গার্মেন্টসের স্বত্বাধিকারী বদরুজ্জামান বাদল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর