1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মায়ের ওপর অভিমানে পাইকগাছায় স্কুলছাত্রীর আত্মহত্যা !

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৬৫ বার পঠিত

খুলনার পাইকগাছায় খাবার দিতে দেরি হওয়ায় মায়ের ওপর অভিমান করে তন্নী (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে ।বৃহস্পতিবার (০৯ জুন) সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামে এ ঘটনা ঘটে।

তন্নী উপজেলার রাড়ুলী ইউনিয়নের অজয় ঘোষের মেয়ে। সে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ৮ জুন সকাল সাড়ে ৭টার দিকে তন্নী তার মাকে খাবার দিতে বলে। তার মায়ের খাবার দিতে দেরি হওয়ায় অভিমান করে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। কিছুক্ষণ পর তার মা ভাত নিয়ে মেয়ের ঘরে গিয়ে দেখেন সে ঘরের আড়ায় ঝুলে আছে। এরপর তার মায়ের চিৎকারে বাড়ির ও আশ-পাশের লোকজন এসে তাকে মৃত দেখতে পান।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, লাশের সুরত হাল রির্পোট শেষে দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দীপ্ত নিউজ/শেখ দীন মাহমুদ

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর